সিলেট অফিস
কিডনি ফাউন্ডেশন, সিলেট শাখার উদ্যোগে গত শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট কিডনি ফাউন্ডেশনের ১ম বার্ষিক সাইনটিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রথম অধিবেশনে বক্তারা বলেন, কিডনি রোগের ভয়াবহতা কমিয়ে আনতে ডাক্তারদের পাশাপাশি সমাজের সকল মানুষের এগিয়ে আসতে হবে। কিডনি রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই রোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।
বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশীদ ও ডা. পরমিতা বনিকের পরিচালনায় বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট প্রফেসার হারুণ উর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ডায়বেটিক এসোসিয়েশনের সভাপতি প্রফেসর এ কে আজাদ খান।