দুই দলকেই বলা হচ্ছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের শক্ত দাবিদার। অথচ রাউন্ড অব সিক্সটিন থেকেই বেলজিয়াম কিংবা পর্তুগালের মধ্যে একদলকে বাড়ি ফেরার টিকিট কাটতে হবে। কারণ এই পর্বেই যে মুখোমুখি দু’দল! আজ রাতেই তাই ইউরো শেষ হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা রোমেলু লুকাকুর মধ্যে যে কোন একজনের।
সেভিয়ায় দু’দলের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
আসরটা দারুণভাবে শুরু করেছে ফিফা র্যাংকিংয়ের এক নাম্বার দল বেলজিয়াম। গ্রুপপর্বের ৩ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লুকাকু-ডি ব্রুইনারা।
অন্যদিকে দারুণ দল নিয়েও গ্রুপপর্বে হতাশই করেছে পর্তুগাল। ৩ ম্যাচে ১ জয় ১ হার আর ১ ড্র নিয়ে, গ্রুপে তৃতীয় হয়ে কোনমতে রাউন্ড অব সিক্সটিনে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
Final rehearsal. ✅ #DEVILTIME #EURO2020 pic.twitter.com/F7Za6ULP9X
— Belgian Red Devils (@BelRedDevils) June 26, 2021
তবে বিগ ম্যাচের আগে গ্রুপপর্বের হিসাব-নিকাশ আসলেই কতোটা কাজে আসবে সেটি বলা মুশকিল। কারণ ফুটবল দুনিয়ার ১ নাম্বার আর ৫ নাম্বার দল যখন মুখোমুখি হয়, তখন পরিসংখ্যান ঘেঁটে আর লাভই বা কী! সেভিয়ায় তাই দারুণ এক ম্যাচের জন্যই অপেক্ষা করতে পারেন সমর্থকরা।
কিছু তথ্য
* টানা ১২ ম্যাচে অপরাজিত রবার্তো মার্টিনেজের বেলজিয়াম।
* ১৯৮০ সালের পর থেকে ইউরোতে কোয়ার্টার ফাইনালের বেশি খেলা হয় নি বেলজিয়ানদের।
* পর্তুগালের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচের একটিতেও জিততে পারেনি বেলজিয়াম। ৩ ম্যাচে হার আর ২ ম্যাচে ড্র করেছে তারা।
* ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। এর আগে ২০০৪ সালে একবার রানার্স আপ হয় তারা। ২০০০ ও ২০১২ সালে সেমিফাইনাল খেলে পর্তুগিজরা।
* বেলজিয়ামের বিপক্ষে ২ ম্যাচে ৩ গোল ও ১টি অ্যাসিস্ট আছে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর।
* ১০৯ গোল নিয়ে যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। আজ রাতেই এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ পাবেন পর্তুগিজ তারকা।
* এখন পর্যন্ত চলমান আসরের শীর্ষ গোলদাতা রোনালদো। ৩ ম্যাচে তার গোল ৫টি।
???????? Portugal are unbeaten in their last 5 matches against Belgium (W3 D2) ????
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
How will they get on tonight?#EURO2020 pic.twitter.com/1r34czFfCL
যাদের দিকে নজর থাকবে
লড়াইটা বর্তমান সময়ের সেরা দুই স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো বনাম রোমেলু লুকাকুরও। দুই দলের মূল ভরসা তারা।
Who will come out on top❓
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
???????????????????? Romelu Lukaku vs Cristiano Ronaldo: find out how they compare ????#EURO2020
বেলজিয়াম দল পারফর্মার ভর্তি। ডি ব্রুইনা, লুকাকুরা যে কোন সময়ে পরিস্থিতি পাল্টে দিতে পারেন। ইডেন হ্যাজার্ডও কাঁপন ধরাতে পারেন প্রতিপক্ষ রক্ষণে। দারুণ ফর্মে থাকা ডি ব্রুইনা এই ম্যাচেও থাকবেন বেলজিয়ানদের আস্থার কেন্দ্রবিন্দুতে।
ক্রিস্টিয়ানো রোনালদো এবারও পর্তুগালের সবচেয়ে বড় ভরসা। তিনি জ্বলে উঠলেই দলের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন পূরণ হবে।
টিম নিউজ
গুরুত্বপূর্ণ এ ম্যাচে কেমন দল নামান বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ সেটিও দেখার বিষয়। জানা গেছে, রোমেলু লুকাকুর সঙ্গে কেভিন ডি ব্রুইনি ও ইডেন হ্যাজার্ডকে ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে। মার্টিন্সকে এ ম্যাচে দেখা যেতে পারে বেঞ্চে।
দিনায়েরের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে বোয়াতাকে। ইয়ানিক কারাসকোর পরিবর্তে লেফট উইংয়ে খেলবেন থোরগান হ্যাজার্ড। ফিনল্যান্ডের বিপক্ষে বদলি নামলেও এ ম্যাচে আবারো শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন তিলেমানস।
পর্তুগালে আছে ইনজুরি সমস্যা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়া নেলসন সেমেদোকে এ ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা আছে। যদিও গতকাল অনুশীলন করেছেন তিনি। সেমেদো খেললে আবারো স্ট্যান্ডবাই হয়ে থাকতে হবে দিয়েগো দালতকে।
মিডফিল্ডার দানিলো পেরেইরাকে নিয়েও শঙ্কা আছে কিছুটা। তবে তিনি খেললে আবারো বেঞ্চে থাকতে হবে ম্যান ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজকে।
সম্ভাব্য একাদশ
বেলজিয়াম: কুর্তোয়া, অল্ডারওয়াইর্ল্ড, বোয়াতা, ভারতোগেন, মিউনিয়ার, তিলেমানস, উইটসেল, থোরগান হ্যাজার্ড, ইডেন হ্যাজার্ড, লুকাকু, ডি ব্রুইনা।
পর্তুগাল: প্যাট্রিসিও, সেমেদো, ডায়াজ, পেপে, গুরেইরো, মতিনহো, দানিলো, সানচেস, বার্নার্দো, রোনালদো, হোতা।
ইত্তেফাক/এএএন