পাকিস্তানের বিপক্ষে শেষ দু’টি টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন বাঁ-হাতি ব্যাটসম্যান ডেভিড মিলার। বিশ্রামের কারণে স্বেচ্ছায় পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান ডু-প্লেসিস। তাই প্রোটিয়াদের দায়িত্ব পালনের ভার মিলারের কাঁধে। এর মধ্যে প্রথম ম্যাচটি গতকালই হয়ে গেছে। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জনডি বলেন, ‘মিলার অনেক অভিজ্ঞ খেলোয়াড়। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাথে আছে। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক বড় পরিকল্পনা আমাদের রয়েছে। এই দু’টি ম্যাচ তার জন্য বড় পরীক্ষা বটে। অধিনায়ক হিসেবে নিজেকে কতটুকু প্রমাণ করতে পারে মিলার, সেটিই এখন দেখার বিষয়।’