ইউরো ও কোপায় আজকের খেলা

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ একটা রাত। ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকায় আজ রাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইউরোর নকআউট পর্বে আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। আরেক ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। যারা জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে।

অন্যদিকে কোপা আমেরিকায় গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। মাঠে নামছে কোপার সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন উরুগুয়েও। তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। 

ইউরো চ্যাম্পিয়নশিপ

ক্রোয়েশিয়া বনাম স্পেন

রাত ১০টা

সনি টেন ২ ও সনি সিক্স

 

ফ্রান্স বনাম সুইজারল্যান্ড

রাত ১টা

সনি টেন ২ ও সনি সিক্স

 

কোপা আমেরিকা

আর্জেন্টিনা বনাম বলিভিয়া

ভোর ৬টা

সনি টেন ২ ও সনি সিক্স

 

উরুগুয়ে বনাম প্যারাগুয়ে

ভোর ৬টা

সনি টেন ১

 

ইত্তেফাক/এএএন