ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক কর্পোরেট কনসালটেন্সি ফার্ম ক্রল এর সঙ্গে ব্যাংকিং নীতিমালা পরিপালন বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
০০০০
রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংক লিমিটেডের কমপ্লায়েন্স বিভাগ বর্তমান ভবন হতে বৃহত্ পরিসরে ১৪-১৫ মতিঝিল, ইস্পাহানি ভবনের ৭ম তলায় স্থানান্তর করা হয়। নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান
০০০০
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘দক্ষতা ও কার্যকারিতা’ শীর্ষক কর্মশালা শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোস্তফা জালাল উদ্দিন আহমেদ কর্মশালা উদ্বোধন করেন
০০০০০
সম্প্রতি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ইনচার্জ সম্মেলন-২০১৯ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান