পাইকগাছাতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা   গত শনিবার সন্ধ্যায় কপিলমুনিতে এলাকার আইন-শৃঙ্খলার উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথির বক্তব্যে পাইকগাছা উপজেলার নবাগত অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক  শেখ বলেছেন, কপিলমুনিসহ পাইকগাছা উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের  শেকড় উপড়ে  ফেলা হবে। কপিলমুনি ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্রের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।