কীটনাশক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

শনিবার রাতে অপহরণকারীদের গ্রামবাসী ধাওয়া করে অপহূত সার ও কীটনাশক ব্যবসায়ী খাইরুল ইসলাম ওরফে গোলাপকে উদ্ধার করেছে। গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আযান গ্রামের আবুল বাশার জানান, খাইরুল ইসলাম গোলাপ গাংনী থেকে পোড়াপাড়া হয়ে নিজ গ্রামে ফিরছিলেন। আযান মোড়ে পৌঁছালে চার/পাঁচজন অপহরণকারী তার ব্যবহূত চলন্ত মোটর সাইকেলের উপর লাঠি দিয়ে গতিরোধ করে মারধর ও অপহরণের চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের লোকজন লাঠিসোটাসহ গ্রামবাসীকে সাথে নিয়ে আযান ও যুগিন্দার মাঠ ঘিরে ফেলে। গ্রামবাসীর হৈ-চৈ শুনে গোলাপের কাছে থাকা ছয় হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে তাকে আহত করে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।