গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের কমিটি গঠন

গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার চেয়ারম্যান, অ্যাডভোকেট আবেদ রাজা ও অ্যাডভোকেট মনির হোসেন কো-চেয়ারম্যান এবং রফিকুল হক তালুকদার রাজা মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল সুপ্রিম কোর্ট বার ক্যান্টিনে সংগঠনের সাধারণ সভায় চার সদস্যের প্রাথমিক কমিটি গঠন করা হয়। গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গিয়াস উদ্দিন আহমেদ, এ বি এম ওয়ালিউর রহমান খান, মো. আশরাফুজ্জামান, মো. শহীদ হোসেন, আনিসুর রহমান খান, আইয়ুব আলী আশরাফীসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ। সভায় প্রধান বিচারপতি সমীপে পেশ করা স্মারকলিপির পাঁচ দফা পূরণ এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করে দেশব্যাপী বারগুলোতে সংগঠনের শাখা গঠনের আহ্বান জানানো হয়।