রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আকরাম হোসেন মোল্যা

নড়াইলের কালিয়ার ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ কর্মী মো. আকরাম হোসেন মোল্যা (৮২) শনিবার রাতে খুলনার একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। গত শুক্রবার সন্ধ্যায় তিনি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে কালিয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হলে ওইদিন রাত ৮টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। বর্ষীয়ান ওই মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার দুপুরে কলাবাড়িয়া কবরস্থান মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। তিনি এক স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কালিয়া (নড়াইল) সংবাদদাতা।

বীরাঙ্গনা সলোকি বেওয়া

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামের বাসিন্দা বীরাঙ্গনা সলোকি বেওয়া (১০১) রবিবার সকাল সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুর আড়াইটায় জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কুমরুল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।