শোক সংবাদ

ডা. তোজাম্মুল হক

বিচারপতি ইকবাল কবির-এর পিতা মিটফোর্ড হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক  ডা. তোজাম্মুল হক গত ২ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।  তিনি স্ত্রী, ৫ পুত্র ৩ কন্যা, নাতি-নাতনি রেখে যান।

গতকাল সকালে লালমনিরহাট সরকারি হাইস্কুল খেলার মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজায় বিচারপতি ইকবাল কবির, জেলা প্রশাসক শফিউল আরিফ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

শামীমা বেগম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মৌলভী বাড়ী নিবাসী, সোনারগাঁও জিলানীয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ, মুফতী আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ফজলুল হক পীর সাহেবের সহধর্মিণী, কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিনের শাশুড়ী শামীমা বেগম (৬৫) গতকাল রবিবার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গতকাল রবিবার বাদ আছর খাড়েরা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে নিজ বাড়ি সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্বামী, ৪ ছেলে, ৮ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।