কাপাসিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শনিবার সকালে দুই জনকে আটক করে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা। ইউএনও মোসা: ইসমত আরা সাংবাদিকদের জানান,  উপজেলার সনমানিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইজনকে আটক করা হয়। তারা হলেন উপজেলার ধানদিয়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মো: সজিব ও একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম।