পানির নিচেও সচল থাকবে আইফোন এক্সএস ও এক্সআর

 

আইফোন এক্সআর এবং এক্সএস ওয়াটারপ্রুফ স্মার্টফোন নয়, কিন্তু এই ফোনগুলো পানির নিচেও সচল থাকে! অথাত্ এই মডেল দুইটি পানি প্রতিরোধী স্মার্টফোন। যারা সাতাঁর কাটেন তারা এটিকে ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। অ্যাপলের দাবি, অ্যাপল এক্সআর ১ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত সচল থাকতে পারে । এছাড়াও আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্স ২ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত সচল থাকে। এটা তো ছিল অ্যাপলের অফিসিয়াল বক্তব্য। এখন ব্যবহারকারীদের প্রশ্ন হচ্ছে, আসলে আইফোনের এই মডেলগুলো পানির কত গভীরে ও কত সময় থাকতে পারে? অ্যাপলের দাবি, আমরা এই ফোনগুলো সুইমিং পুলের পানিতে ডুবিয়ে পরীক্ষা করেছি। এছাড়াও নদীর পানিতে ডুবিয়ে, গরম চা/ কফিতে ডুবিয়েও পরীক্ষা করা হয়েছে। আমরা আইফোন এক্সআর ও এক্সএস আমেরিকার কেলিভোর্নিয়ার নদীতে ডুবিয়ে পরীক্ষা করেছিলাম। ৩০ মিনিট পরও নদীতে সাতাঁর কাটা অবস্থায় সচল ছিল স্মার্টফোনগুলো।    সূত্র :সিনেট