অ্যান্ড্রয়েডের ব্যাটারি খরচ কমাতে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করলেও সম্প্রতি মার্কিন বহুজাতিক কোম্পানি ও সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল তাদের গুবেষণার ফলাফল প্রকাশ করেছে। সাধারণ মোডের তুলনায় ৪৩ শতাংশ কম ব্যাটারি নষ্ট হয় ডার্ক মোডে। সম্প্রতি ডেভেলপারদের সঙ্গে বৈঠকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কীভাবে ব্যাটারি খরচ করে তা দেখিয়েছে গুগল। ডেভেলপাররা অ্যাপ বানানোর সময় ব্যাটারি ব্যাক আপ বাড়াতে সাহায্য করতে এই তথ্য জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়েন্টটি। তবে ডার্ক মোডে বেশি ব্যাটারি বাঁচানো যাবে না। কারণ অ্যানড্রয়েড ফোনে সব থেকে বেশি ব্যাটারি নষ্ট করে ডিসপ্লে ব্রাইটনেস। এছাড়াও ডিসপ্লের উপরে কী কালার দেখা যাচ্ছে তার উপরেও কত ব্যাটারি খরচ হবে তা নির্ভর করে। ডার্ক মোড় ব্যবহার করলে গোটা কম্পিউটারের কালার ঠিক কালো হয়ে যায়। এর ফলে ডিসপ্লেকে কম কালার প্রসেস করতে হয়। গুগল জানিয়েছে, ইউটিউব অ্যাপে ডার্ক মোডে সাধারণ মোডের তুলনায় ৪৩ শতাংশ কম ব্যাটারি নষ্ট হয়। সূত্র : দ্য ভার্জ