ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে চিলি। যদিও ম্যাচের অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলেছে স্বাগতিক ব্রাজিল। গ্যাব্রিয়েল হেসুসকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি। তারপরও চিলিয়ানদের মন রক্ষা করতে পারেন নি রেফারি প্যাট্রিসিও রুস্তাও। ম্যাচ শেষে চিলির তারকা আর্তুরো ভিদাল তাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। ব্রাজিলকে রেফারিই জিতিয়ে দিয়েছেন অভিযোগ করে তিনি বলেছেন, এ ধরণের ম্যাচ পরিচালনা করার যোগ্যতাই নেই রেফারির।
ম্যাচে বেশকিছু সুযোগ পেয়েছিল চিলি। দ্বিতীয়ার্ধ্বে হেসুস লাল কার্ড দেখার পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চিলির দখলে। একটি গোলও করেছিলো তারা। যদিও অফসাইডের অভিযোগ তুলে গোলটি বাতিল করে দেন রেফারি। এ নিয়েই ক্ষেপেছেন ভিদাল।
Man City's Gabriel Jesus shown a red card for this challenge in Brazil's 1-0 #CopaAmerica quarter-final win against Chile ????????⚽ pic.twitter.com/3KRpJdKZXA
— James Nalton (@JDNalton) July 3, 2021
ম্যাচ শেষে তিনি অভিযোগ করেছেন, ম্যাচটা ব্রাজিলকে জিতিয়ে দেয়ার জন্যই রাখা হয় এই রেফারিকে। ব্রাজিলের জয়ে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ম্যাচ রেফারি!
তিনি বলেন, এ ধরণের ম্যাচে একজন সাহসী রেফারির প্রয়োজন ছিলো। এমন কাউকে দরকার ছিলো না যে একটা ভাঁড়। আমরা অনেকগুলো গোল মিস করেছি এটা সত্য। তবে ম্যাচে যদি এমন একজন রেফারি থাকে যে কিনা আপনাকে খেলতেই দিবে না, যে মনে করে ম্যাচের প্রধান চরিত্র সে, তাহলে খেলাটা মুশকিল।
চিলিকে হারিয়ে সেমিফাইনালে পা রাখা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ পেরু।
ইত্তেফাক/এএএন