মি টু

 

মুখ বুঝে সব সয়ে যাওয়ার

দিন হয়েছে গত,

আর কতকাল বয়ে যাবে

হূদয়ের এই ক্ষত?

ভয় কী তোমার খুলে ফেলো

ভণ্ডগুলোর মাস্ক,

গোটা জাতি চিনুক তাদের

করুক তাদের আস্ক!

নীরবতা ভাঙো নারী

কণ্ঠ ছাড়ো জোরে

ক্ষমতা আর পুরুষতন্ত্রের

বিরুদ্ধে যাও লড়ে!

হোক সে যতই প্রভাবশালী

আসলে তো ইতর;

মি টু ঝড়ে উড়িয়ে দাও

ওদের বাহির-ভিতর!