নেশার ঘোরে চুরি করতে ঢুকে শ্মশানের ভেতরে থাকা মরদেহের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার অপরাধে ৬ বছরের জেল হয়েছে এক যুবকের। কাসিম খুররাম (২৩) নামে ওই ব্রিটিশ নাগরিককে সুনির্দিষ্ট প্রমানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল।
শুনানি চলাকালীন বার্মিংহাম আদালতের বিচারক শুক্রবার বলেন, এই অপরাধ করে কাসিম সমগ্র মানব জাতিকে কলঙ্কিত করেছেন।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, কয়েকটি কফিন খোলার চেষ্টা করে ওই ব্যক্তি। আদালত জানিয়েছে, মোট তিনটি মরদেহের সঙ্গে যৌন সম্পর্ক করেছে কাসিম। সে সময় প্রচুর পরিমাণে মদ খেয়েছিল কাসিম। পাশাপাশি অন্য নেশাও করেছিল বলে তদন্তে উঠে এসেছে।
সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক মেলবোর্ন ইনম্যান বলেন, কাসিম এই অপরাধ কেন করেছে তা সে ছাড়া আর কেউ জানে না।
যদিও কাসিমের আইনজীবী জোসেফ কেটিং দাবি করেন, কৃতকর্মের জন্য আগেই ক্ষমা চেয়েছে কাসিম। এর আগে কখনও এমন কোনও কাজ সে করেনি বলে দাবি আইনজীবীর।
আরো পড়ুন: খাশোগি ইস্যুতে আমেরিকার কড়া সমালোচনায় এরদোগান
তবে জোসেফের বক্তব্য মানতে রাজি হননি বিচারক। নিজের পর্যবেক্ষণে তিনি বলেছেন এ ধরনের ঘটনা গোটা মানবজাতিকেই লজ্জায় ফেলে দেয়। আর সেই কারণেই ৬ বছরের জেলের সাজা দিয়েছেন তিনি।
ইত্তেফাক/এসআর