কঠোর লকডাউনের মধ্যে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সন্ধ্যার পরে বসেছে জমজমাট কাঁচাবাজার। রাস্তার উপরে ভ্যানে করে বাজার বসান ব্যবসায়ীরা।
গত ১ জুলাই বৃহস্পতিবার সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ লকডাউনে পুলিশ র্যাব ও বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ ছাড়া বের হলেই যেখানে গ্রেফতার ও জরিমানা করা হয় সেখানে সড়কে চলছে বেচাকেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, প্রভাবশালীদের ম্যানেজ করে লকডাউনের মধ্যেও ফুটপাতে এই বাজার চালান তারা।
এছাড়া লক্ষ্মীবাজার এলাকার বিভিন্ন দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। বিনা প্রয়োজনে মানুষকে ঘোরাফেরা করতে দেখা গেছে।
লক্ষ্মীবাজারে অবস্থিত ভিক্টোরিয়া পার্কেও দেখা যায় সন্ধ্যার পরে জমজমাট আড্ডা। নেই কারো মধ্যেই স্বাস্থ্যবিধি মানার বালাই। সরকারের নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে কেউ বের হলেও তাকে মাস্ক পরে বের হওয়ার নির্দেশনা দিলেও এখানে নেই কারও মুখে মাস্ক।
ইত্তেফাক/এমইউএ/ইউবি