ব্রেন গেম

পুলিশ কর্তৃক রিন্টু, পিন্টু ও মিন্টু নামের তিনজনকে রহস্যময় হত্যাকাণ্ডের জন্য ধরে নিয়ে আসা হয়েছে। পুলিশ প্রশ্ন করছিল মিনুর পানিতে ডুবে মরার বিষয়ে:

রিন্টুর বক্তব্য : যদি খুন হয় তাহলে সেটা পিন্টু করেছে।

পিন্টুর বক্তব্য : যদি খুন হয় তাহলে আমি সেটা করিনি।

মিন্টুর বক্তব্য : এটা খুন নয়, এটা আত্মহত্যা।

পুলিশ তাদের বক্তব্য শুনে মন্তব্য করলেন, এই তিনজনের মধ্যে যদি কেউ মিথ্যা বলে থাকে সেটা হলো যে, এটা আত্মহত্যা।

প্রশ্ন হচ্ছে, মিনু কিভাবে মারা গিয়েছিল? দুর্ঘটনা, আত্মত্যা, না খুন?

উত্তর আগামীকাল

গতকালের ব্রেন গেমের উত্তর :

সুতার দাম ২০ টাকা ৫০ পয়সা, সুইয়ের দাম ৫০ পয়সা