মেয়েরা ঠকাতে পারে, তাই জন্য তাদের বিয়ে করলে চলবে না! এই চিন্তা থেকেই পুতুলকে বিয়ে করলেন জাপানের এক ব্যক্তি। মহা ধুমধামের বিয়েতে খরচ করেছেন ১৫ লাখ টাকা!
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জাপানের বাসিন্দা আকিহিকো কোন্ডো একটি পুতুলকে বিয়ে করেছেন। তার কারণ হিসাবে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি তাঁর হলোগ্রামটি খুব ভালবাসেন। তাই জন্যই এমন সিদ্ধান্ত।
বেশ কয়েক বছর আগে এই হলোগ্রামটিকে কিনেছিলেন আকিহিকো। হলোগ্রামটির নাম তিনি রেখেছেন মিকু নামে। জাপানের গায়িকা হাটসুনা মিকুর অনুকরণে তৈরি হয়েছে হলোগ্রামটি।
আকিহিকো বলেন, ‘মিকু কোনও দিন ঠকাবে না তাঁকে, আমি সব সময়ে মিকুকে ভালবাসি।’
জানা গিয়েছে, বিয়ে উপলক্ষে ১৫ লক্ষ টাকা খরচ করেছেন তিনি। মিকুর মতো দেখতে একটি পুতুলকে নিয়ে এসে বিয়েও করেছেন তিনি। আকিহিকো আরও জানিয়েছেন, ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা হলে তিনি পুতুলটিকে পাশে নিয়ে এসে শুয়ে পড়বেন।
আরও পড়ুনঃ নকল সূর্য বানাচ্ছে চীন!
আকিহিকোর দাবি, আজকাল ছেলে-ছেলেকে, মহিলা-মহিলাকে ভালবাসতে পারে। হলোগ্রামকে ভালবাসার মধ্যে বাজে কিছু নেই। ইতিমধ্যে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।
ইত্তেফাক/টিএস