ঢাকার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার বুড়িগঙ্গার নদী থেকে পৃথক দু’টি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। জানা গেছে, দুজনই কিশোর গ্যাং ‘সেভেন স্টার গ্রুপ’র সদস্য।
মডেল থানাধীন বরিশুর এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টায় ‘সেভেন স্টার গ্রুপ’র সদস্য সন্ত্রাসী পারভেজ (২৫) এর ভাসমান লাশ ও অন্যাদিকে একই দিনে দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে আমির উল্লাহ নামে (৪৫) বছরের যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপার সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
নৌ পুলিশ এসআই শাহ জাহান জানান, সেভেন স্টার গ্রুপের সদস্য সন্ত্রাসী পারভেজের দুই চোখ উৎপাটন ও কান কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিলো। মডেল থানার ওসি আবু সালাম জানায় নিহত পারভেজ একজন পেশাদার সন্ত্রাসী। তার পিতার নাম মান্নান বাবুর্চি। বরিশুর এলাকায় সেভেন স্টার গ্রুপের সক্রিয় সদস্য। দলীয় কোন্দলে প্রতিপক্ষের হাতে সে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/এসজেড