শিক্ষা সংবাদ
ব্রিটিশ কাউন্সিলের অধীনে ঢাকায় আনুষ্ঠনিকভাবে যাত্রা শুরু করলো এপ্টিস টেস্ট সেন্টার ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গয়েজ ইনস্টিটিউট। গত ৩ ফেব্রুয়ারি ক্যামব্রিয়ান কলেজ অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - এক্সামিনেশন সার্ভিসের ডিরেক্টর মি. সেবাস্টিন পিয়ার্স-, ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ হেড অফ বিজনেস মিসেস সারওয়াত রেজা, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অফ এইচ. আর মি. মনজুরুল আলম- এবং জাইকা, বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ মিসেস কিমিকো সুচিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - লায়ন খন্দকার সেলিমা রওশান, ভাইস-চেয়ারম্যান, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এর পরিচালক, জেনারেল ম্যানেজার, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান প্রশাসনিক কর্মকর্তা, ইনচার্জ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে লায়ন এম. কে. বাশার বলেন - ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ ইন্সটিটিউট শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এবং সময়োপযোগী ইংরেজি ভাষা শিক্ষার জন্য ‘আই ক্যান রিড’, ‘ক্যামব্রিজ আসেসমেন্ট ইংলিস’, ‘অ্যাপটিস’ এবং ‘আইইএলটিএস’সহ বিভিন্ন ল্যাংগুয়েজ কোর্স প্রদান করে থাকে; যা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে এবং দেশে-বিদেশে উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে। অ্যাপটিস টেস্ট সেন্টার শিক্ষার্থীদের সম্ভাবনাময় ভবিষ্যতের দুয়ার খুলে দিতে সহায়ক হবে।
আশা করছি খুব শীঘ্রই আমরা ব্রিটিশ কাউন্সিলের অধীনে আইইএলটিএস টেস্ট সেন্টারের যাত্রা আনুষ্ঠানিক শুরু করতে পারবো।