বিজ্ঞান
সুপ্রিয় বন্ধুরা, তোমরা প্রথমে অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়বে। তারপর দেখবে উত্তরগুলো তোমার আয়ত্তে চলে এসেছে। বছরের প্রথম থেকে একটু একটু করে পড়লে সবকিছু তোমার কাছে সহজ মনে হবে। এখন অনেক স্কুলে খেলাধূলা, পিকনিক চলছে তবুও ফাঁকে ফাঁকে একটু একটু করে পড়ো।
অধ্যায়-১
১১.কীভাবে পরিবেশে খাদ্য শৃঙ্খল তৈরি হয়?
উত্তর : বাস্তুসংস্থানে খাদ্য উত্পাদক সবুজ উদ্ভিদ ও খাদ্য গ্রহণকারী অন্যান্য প্রাণীর (খাদক) পারস্পরিক ক্রিয়ার ফলে খাদ্য শৃঙ্খল তৈরি হয়।
সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তিপ্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু।
১২.পরিবেশে কীভাবে খাদ্য জাল তৈরি হয়?
উত্তর : পরিবেশে একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
যেকোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্যশৃঙ্খল থাকে। এসব খাদ্যশৃঙ্খল কোনো বিছিন্ন ঘটনা নয় বরং বিভিন্ন খাদ্যশৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত। বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন— ঈগল সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। এটি একটি খাদ্যশৃঙ্খল। আবার সাপ খারগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। এটি আরেকটি খাদ্যশৃঙ্খল। এভাবে একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে।
১৩.খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যকার মিল ও অমিল পাঁচটি বাক্যে আলোচনা কর।
উত্তর : নিচে খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যকার মিল ও অমিল পাঁচটি বাক্যে আলোচনা করা হলো—
১.খাদ্যশৃঙ্খল হলো খাদ্য ও খাদকের সম্পর্ক অন্যদিকে খাদ্যজাল হলো অনেকগুলো খাদ্যশৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক।
২.একটি পরিবেশে একাধিক খাদ্যশৃঙ্খল থাকলেও একটি মাত্র খাদ্যজাল থাকে।
৩.খাদ্যজাল খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাদ্যশৃঙ্খল খাদ্যজালের অংশ।
৪.খাদ্যশৃঙ্খলে দুই বা ততোধিক নির্দিষ্ট খাদক থাকলেও খাদ্যজালে অসংখ্য খাদক থাকে।
৫.খাদ্যশৃঙ্খলের খাদ্য নির্দিষ্ট ও সীমিত কিন্তু খাদ্যজালে বহুসংখ্যক খাদ্য থাকে।
১৫.রনি বাগানে হাটার সময় দেখলো পোকা ঘাস খাচ্ছে, বাগানের ব্যাঙ আবার পোকা খাচ্ছে, এভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের প্রক্রিয়াকে কী বলে? এরূপ শক্তি প্রবাহ প্রক্রিয়ার একটি উদাহরণ দাও। এই প্রক্রিয়া একত্রিত হয়ে কী তৈরি করে?
উত্তর : পোকামাকড় ঘাস খেয়ে বাঁচে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায়। এভাবে শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। শক্তি প্রবাহের এই ধারবাহিক প্রক্রিয়া হলো খাদ্যশৃঙ্খল। নিচে খাদ্যশৃঙ্খলের উদাহরণ দেওয়া হলো—
ঘাস পোকামাকড় ব্যাঙ সাপ ঈগল
একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে।