একুশের নতুন বই

যেখানে সীমান্ত

গ্রন্থকুটির

প্রচ্ছদ: ধ্রুব এষ। মূল্য: ১৫০ টাকা

 

রাখাইনে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নৃশংসতা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। স্মরণকালের সবচেয়ে মানবিক বিপর্যয় ঘটলে মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু পাড়ি জমাতে শুরু করে বাংলাদেশের কক্সবাজারে। মিয়ানমার সেনাবাহিনী, স্থানীয় মগ সন্ত্রাসীদের নৃশংসতা থেকে রক্ষা পেতে এবং প্রাণ বাঁচাতে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে উদ্বাস্ত হিসেবে আশ্রয় নিয়েছে। বিরতি দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা অব্যাহত রয়েছে এখনো। অনিশ্চিত এক ভবিষ্যত্ নিয়ে বিভিন্ন আশ্রয় শিবিরে, পাহাড়ে, জঙ্গলে পরিবার-পরিজনসহ মানবেতর জীবন যাপন করছে তারা। ভাগ্যহত লাখ লাখ রোহিঙ্গার দেশত্যাগের প্রেক্ষাপটে সৃষ্ট মানবিক বিপর্যয় এবং মিয়ানমারের রাখাইনে বর্মী সৈন্যদের নৃশংসতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসে।