তিন গীতিকবির হইল দেখা...

বিনোদন রিপোার্ট

 

নিয়াজ আহমেদ অংশু, লতিফুল ইসলাম শিবলী ও প্রিন্স মাহমুদ। আইয়ুব বাচ্চুর অগনিত জনপ্রিয় গানের কবি তারা তিনজন। বইমেলায় একসাথে এক ফ্রেমে বন্দি হলেন। নানান আড্ডার ফাঁকে প্রিয় আইয়ুব বাচ্চু’র প্রসঙ্গই এলো তাই বারবার।

বই মেলায় দেশবরেণ্য সুরকার প্রিন্স মাহমুদের কোনো গ্রন্থ না এলেও বাকি দুই গীতিকবির এসেছে। নিয়াজ আহমেদ অংশু তার গানের সংকলন প্রকাশ করেছেন। একই সাথে ‘আসমান’ নামের একটি উপন্যাস লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। তবে রক লিজেন্ড আইয়ুব বাচ্চু’র প্রয়ানের পর একসাথে দেখা তাদের। ক্রেতা হিসেবে প্রিন্স মাহমুদ এলেও নানান প্রসঙ্গে যেন বারবার এবির সাথে কাটানো সময়গুলোই ভাবলেন তারা। আইয়ুব বাচ্চু মেয়ে গানসহ অগনিত গান লিখেছেন ও একাধিক অ্যালবামের প্রচ্ছদ করেছেন অংশু। অংশু জানালেন,‘ অস্ট্রেলিয়ায় থাকি। কিন্তু মন পড়ে থাকে নিজের দেশে। প্রতিবার দেশে ফিরে বাচ্চু ভাইয়ের সাথে অধিকাংশ সময় কাটে। এবারে এসে যেন বারবার এদিক ওদিক তাকিয়ে আনমনে খুঁজছি তাকে। এই অপূর্ণতার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে।’