‘বাংলা এখন, বাংলা তখন’ কোকা-কোলার নতুন ক্যাম্পেইন

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ”বাংলা এখন, বাংলা তখন” শিরোনামে ”শেয়ার এ কোক” মূলভাব নিয়ে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে। ভাষা দিবস পালনে এটি কোকা-কোলার পঞ্চম ধারাবাহিক উদ্যোগ।কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে শামীমা আক্তার এই ক্যাম্পেইন সর্ম্পকে বলেন, কোকা-কোলা ধারাবাহিকভাবে বাংলা ভাষার জন্যে কাজ করে চলেছে। আমরা বিশ্বাস করি এই ক্যাম্পেইনের মাধ্যমে ভালবাসা, সহযোগিতা এবং অংশীদারিত্বের বন্ধনে তরুণ ও প্রবীণ প্রজন্মের সর্ম্পককে দৃঢ় করবে।