এলিট পেইন্ট কিশোর ফুটবল

সেমিফাইনাল নিশ্চিত আবাহনী ও নওজোয়ানের

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আবাহনী লিমিটেড ও আগ্রাবাদ নওজোয়ান ক্লাব চট্টগ্রামে এলিট পেইন্ট রাবেয়া-সিরাজ কিশোর ফুটবলের সেমি ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শহিদুল ইসলামের দেওয়া একমাত্র গোলে আবাহনী ১-০ ব্যবধানে হারায় আলোর ঠিকানা ক্লাবকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় নওজোয়ান ক্লাব ৩-০ গোলে মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। দলের পক্ষে দিদারুল ২টি, ইসমাইল ১টি গোল দেন। আগের দিন শোভনীয়া ক্লাব ৫-০ গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে সেমি ফাইনালে পৌঁছে।