লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে .................... এমপি নিক্সন চৌধুরী

প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ভালো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে। ভালো লেখাপড়া করে সুন্দর ভবিষ্যত্ গঠনের জন্য খেলাধুলার আবশ্যকতা খুবই জরুরি। বিদ্যালয়ে পাঠদানের ফাঁকে যাতে শিক্ষার্থীরা তাদের সুন্দর মন গঠন করতে পারে সেজন্য প্রতিটি স্কুলেই খেলার মাঠ সচল রাখতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর হাতকে আরো শক্তিশালী করতে আমাদের সকলকে তাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। একটি জাতি তখনই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয় যখন সেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে বীরের জাতি হিসেবে পরিচিত। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

সোমবার সকালে ভাঙ্গা উপজেলার ব্রাহ্মন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় তাঁর সহধর্মিণী তারিন হোসেন এমপির সঙ্গে থাকায় বিদ্যালয় প্রাঙ্গণে ভিন্ন এক আমেজের সৃষ্টি হয়। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকার  শত শত নারী-পুরুষ ফুল দিয়ে শুভেচ্ছাসহ নেচে-গেয়ে তাদের সাদরে গ্রহণ করে নেন।

শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি নিক্সন চৌধুরী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসিফ ইকবাল স্বপন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল চন্দ্র মণ্ডলসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।