ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গ্রাম অঞ্চল, পাড়া-মহল্লা, চায়ের দোকানে প্রচার চালাচ্ছেন। উপজেলার নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে যে দুজন প্রার্থী জোরালোভাবে মাঠে নেমেছেন তারা হলেন: চাচা-ভাতিজা। দুজনে এমপি দবিরুল ইসলামের ভাই-ভাতিজা। এরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম। তিনি বড়বাড়ী ইউনিয়ন পরিষদে ১৯ বছর ইউপি চেয়ারম্যান ছিলেন। অপরজন সফিকুল ইসলামের মেজোভাই বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর মেজো ছেলে বালিয়াডাঙ্গী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল। এদিকে বিএনপি’র নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নেই তবুও যদি অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউপির সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবীর নাম শোনা যাচ্ছে।