নেত্রকোনা প্রতিনিধি
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি কর্মচারীদের চাকরি সরকারকিরণের দাবিতে রবিবার নেত্রকোনা সরকারি কলেজ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে তাদের চাকরি সরকারিকরণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন রণি, রেজাউল করিম এবং রফিকুল ইসলাম লিটন।