শিবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫০ পিস ইয়াবাসহ কবির হোসেন (৩১)  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হল- উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুরের মৃত মানিকের ছেলে কবির হোসেন।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রসুনচক ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কবির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

ইত্তেফাক/বিএএফ