রংপুরে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে চাকরির নিশ্চয়তা বিষয়ক গোলটেবিল বৈঠক

রংপুর অফিস

কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন নয়-টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। এর অংশ হিসেবে কর্মসংস্থান ও বহিরগমনে পিছিয়ে থাকা রংপুর অঞ্চলে কারিগরি শিক্ষার মাধ্যমে চাকরির সুযোগ এবং কর্মসংস্থানের নিশ্চয়তা ক্রমে বাড়ছে। এর সাথে পাট, বস্ত্র, হালকা প্রকৌশল ক্ষেত্রে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকারি-বেসরকারি সংস্থা। ফলে কমছে বেকারত্ব। রবিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে চাকরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনামুল হাবীব এসব কথা বলেন।

গোলটেবিল বৈঠকে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী লুত্ফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন ও বেসরকারি সংস্থা প্রাকটিক্যাল একশনের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নেহাল আজমত মহি। অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবীর, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি পার্থ বোস, সাংবাদিক আফতাব হোসেন, আব্দুর রহমান মিন্টু ও আবু তালেব।

এতে রংপুরের আতিদরিদ্র ফুটবল কসরত দেখিয়ে মায়ের আহার জোগানো সাইদুরকে গার্মেন্টস প্রশিক্ষণের মাধ্যমে চাকরি প্রদান করা হয়।