সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রবিবার সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শনকালে তিনি এ কথা জানান। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সেনাপ্রধান ওই দিন সৌদি আরবের যৌথ বাহিনীর প্রধান ফায়াদ আল রুয়ায়লির সাথে বৈঠক করেন। এ সময় তিনি দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সেনাপ্রধান সৌদি আরবের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আয়েশ এর সাথে রিয়াদে বৈঠক করেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সৌদি ইয়েমেনের সীমান্তবর্তী যুদ্ধবিধ্বস্ত এলাকায় মাইন অপসারণে বাংলাদেশ সেনা বাহিনীর অংশগ্রহণের লক্ষ্যে বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি প্রস্তুত করা হয়েছে। চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর দুইটি ব্যাটালিয়নে প্রায় ১৮০০ সেনা সদস্য সেনা প্রধান রবিবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সেনাপ্রধান আজিজ আহমেদকে স্বাগত জানান। মিশন উপ-প্রধান ড. নজরুল ইসলাম, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরীসহ দূতাবাসের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সেনা প্রধানের সফরসঙ্গী বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এ সময় উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধানকে সৌদি সরকারের পক্ষ থেকে ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান
সৌদি আরব সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে গতকাল সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করা হয়। রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি সেনাবাহিনী প্রধানকে উক্ত মেডেল পরিয়ে দেন।