বিসিআইসি’র চেয়ারম্যান মো: হাইয়ুল কাইয়ুম প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের সঙ্গে এক সভায় মিলিত হন। সভায় তিনি ভবিষ্যত্ কর্মপরিকল্পনার মাধ্যমে বিসিআইসি’কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, নিজস্ব উত্পাদন বৃদ্ধি, সঠিক সময়ে কৃষকের নিকট সার সরবরাহ করে বিসিআইসি’র ভাবমূর্তিকে সমুন্নত রাখা এবং শৃঙ্খলা বজায় রেখে নিষ্ঠার সাথে কাজের মাধ্যমে শিল্প ক্ষেত্রে সরকারের যে সমস্ত অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সভায় বিসিআইসি’র পরিচালকমন্ডলী উপস্থিত ছিলেন।