বগুড়া আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী

বগুড়া: বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে রবিবার আলোক চিত্র প্রদর্শনী হয়েছে। কলেজের নতুন ভবন ক্যাম্পাসে এই আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্র ইউনিয়ন আজিজুল হক কলেজ সংসদ। প্রদর্শনীতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন আন্দোলনের আলোক চিত্র প্রদর্শন করা হয়। আলোক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। উদ্বোধন শেষে আলোচনা সভায় অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আক্কাস আলী প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি হাফিজ আহমেদ, কলেজের সাবেক সাধারণ সম্পাদক সন্তোস কুমার পাল, সাবেক সভাপতি হাসান আলী শেখ ও সাবেক ছাত্র নেতা শুভ শংকর গুহরায়          —ইত্তেফাক