বহুল প্রতীক্ষিত কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রথমার্ধ্ব শেষে এরইমধ্যে এগিয়ে গেছে লিওনেল মেসিবাহিনী। আনহেল দি মারিয়ার গোলে লিড নিয়েছে তারা।
এবারের কোপায় এ নিয়ে মাত্র ২য়বার শুরুর একাদশে জায়গা পেলেন দি মারিয়া। বেশিরভাগ ম্যাচেই বদলি হিসেবে নেমেছেন তিনি। তবে ফাইনালে নেমেই আরো একবার নিজের সামর্থ্যের জানান দিলেন এই পিএসজি তারকা। ম্যাচের ২২ মিনিটের মাথায় স্কোর করেন তিনি। রদ্রিগো দে পলের বাড়িয়ে দেয়া বলটা ধরে নিখুঁত ফিনিশিংয়ে বল পাঠিয়ে দেন স্বাগতিকদের জালে।
এই এক গোলে ইতিহাস গড়ে ফেলেছেন দি মারিয়া। ১৭ বছর পর কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন কোন ফুটবলার। ২০০৪ সালে সবশেষ আর্জেন্টাইনদের হয়ে গোল করেন সিজার দেলগাদো।
প্রথমার্ধ্বে ওই এক গোলই হয়েছে। তাতে দীর্ঘ ২৮ বছর পর স্বপ্নের ট্রফি জয়ের হাতছানি পাচ্ছে আর্জেন্টিনা।
ইত্তেফাক/এএএন