অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় করার পরিকল্পনা বিসিবির

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৬:৪৭

২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে হবে অলিম্পিক আসর। এই আসর দিয়ে দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। অলিম্পিক ক্রিকেটে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। 

সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব। আর অলিম্পিক বাছাইয়ের সব ম্যাচ ঢাকাতে আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রোববার (২২ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, 'আমরা চেষ্টা করব, যেন সব ম্যাচ (অলিম্পিক বাছাইপর্বের) ঢাকায় আয়োজন করা যায়। আমি মনে করি, বাংলাদেশের জন্য এটি দারুণ একটি অর্জন।'

তিনি আরও বলেন, 'অলিম্পিকে ছয়টি দলের মধ্যে পাঁচটি দল ইতোমধ্যে নির্বাচিত হয়েছে। বাকি একটি জায়গার জন্য আট দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বের ভেন্যু নিয়ে গত তিন-চার মাস ধরে আমি আলোচনা করছিলাম, যেন বাংলাদেশ আয়োজক হতে পারে। আমি মনে করি, এটি অনেক বড় অর্জন। অলিম্পিক বাছাইপর্বের মতো একটি ইভেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।'

ইত্তেফাক/জেডএইচ