‘শয়তান!’ শব্দটি আমাদের মনের ভিতর একটা ভীতিকর চিত্র তৈরি করে! আমরা শয়তানকে কখনো দিব্যচোখে না দেখলেও মনের চোখে দেখি। কল্পনায় যা আসে তা ভয়ংকর, গা শিউরে ওঠা চরিত্র। যা মানুষের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত! মানুষ তাই শয়তান থেকে দূরে থাকে।
কিন্তু নির্ঝর নামে এক সাংবাদিক শয়তানকে জানতে, তার দিকে ছুটে চলা শুরু করে। যাত্রা শুরু করে কঠিন এক পথে!
সাংবাদিক নির্ঝরের শয়তানকে জানার রোমাঞ্চকর অভিযান নিয়ে একটি বই আগামি এপ্রিলে প্রকাশ করতে যাচ্ছে ‘বইপিয়ন’ প্রকাশনী। তরুণ লেখক কাজি ম্যাকের এই বইয়ের মধ্য দিয়ে ‘বইপিয়ন’ প্রকাশনীরও যাত্রা শুরু হতে চলেছে।
বইটি সম্পর্কে বলতে গিয়ে লেখক কাজি ম্যাক বলেন, ‘বইটিতে তুলে ধরা হয়েছে লুসিফার বা শয়তানের ইতিহাস। যে ইতিহাস শুরু হয়েছে গ্রিক পুরাণ থেকে এবং শেষ হয়েছে সিমিটিক ফিলোসফিতে এসে।
লেখকের বক্তব্য অনুযায়ী ‘আমাদের দেশে শয়তান কিংবা লুসিফার নিয়ে এর আগে এত গভীরভাবে কোনো কাজ বা লেখা প্রকাশিত হয়নি। চিন্তাশীল এবং সাধারণ পাঠক উভয়ের জন্যই বইটি পাঠ সুখকর হবে।’
বইয়ের সার সংক্ষেপঃ
‘সাংবাদিক নির্ঝর দেশের হাতেগোনা কয়েকজন জাদরেল ক্রাইম রিপোর্টারদের একজন। যেমন মেধাবী তেমনি সাহসী। জীবনের মূল লক্ষ্যই যেন অন্যায়ের লাগাম টেনে ধরা এবং অজানাকে জানা।
আরও পড়ুনঃ বইমেলায় ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘সাদা প্রাইভেট’
তার অদ্ভুত এক ইচ্ছা, সে শয়তানকে জানবে। শয়তানের নিজ মুখ থেকে… ব্যস তারপর শুরু হয়, তার ভয়ানক যাত্রা...
ইত্তেফাক/নূহু