ইউরোর দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিলো পর্তুগালের। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের নামের পাশে যা অর্জন যোগ করার, তা করেছেন প্রথম রাউন্ডেই। যার কারণে ইউরো শেষ হওয়ার পরও তাকে কেউ পেছনে ফেলতে পারেনি।
Cristiano Ronaldo wins Golden Boot 2020 https://t.co/69YJMwyjR2
— The Sun Football ⚽ (@TheSunFootball) July 11, 2021
এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠলো রোনালদোর হাতেই। গোল করেছেন ৫টি। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্টটের কারণে। একটি অ্যাসিস্ট করে সমীকরণে এগিয়ে যান তিনি। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই। সে কারণে, গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হলেন পর্তুগীজ তারকা।
ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনে ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছিলেন তিনি। কিন্তু ফাইনালে উঠে জ্বলে উঠতে ব্যর্থ হলেন। আর গোল করতে পারলেন না। যার ফলে রোনালদোকেও পেছনে ফেলা সম্ভব হয়নি তার।
গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে ২টি, ফ্রান্সের বিপক্ষে ২টি এবং জার্মানির বিপক্ষে গোল করেছেন ১টি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ৫ গোল করে ফেলেছিলেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে কোনো গোল পাননি। এ নিয়েও শেষ পর্যন্ত হলেন সেরা গোলদাতা।
ইত্তেফাক/টিআর