চ্যাম্পিয়নরা বুঝি এমনই হন! রজার ফেদেরার-রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচকে দেখুন। আধুনিক টেনিসের তিন রেকর্ডবয় একে অপরকে কতোটা শ্রদ্ধা করেন!
গতকাল উইম্বলডনের ট্রফি জিতেছেন সার্বিয়ান তারকা জোকো। সেই সাথে নিজেকে নিয়ে গেছেন ফেদেরার-নাদালের উচ্চতায়। উন্মুক্ত টেনিসের যুগে তিনজনেরই এখন সমান ২০টি করে গ্র্যান্ডস্ল্যাম। পুরুষ এককে যেটি এর আগে করে দেখাতে পারেন নি কেউই।
Congrats Novak on your 20th major. I'm proud to have the opportunity to play in a special era of tennis champions. Wonderful performance, well done!
— Roger Federer (@rogerfederer) July 11, 2021
জোকোর এমন কীর্তিতে সবার আগে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন ফেদেরার। সুইস তারকা টুইটারে লিখেন, দুর্দান্ত পারফরম্যান্স, দারুণ অর্জন। আমি গর্বিত চ্যাম্পিয়নদের এই যুগে টেনিস খেলতে পেরেছি। জোকোকে আমার আন্তরিক অভিনন্দন।
Congrats @DjokerNole on this amazing achievement. 20 Grand Slam titles is huge and it is amazing that we are 3 players tied on this. Well done and, again, congrats to you and your team for this!@Wimbledon
— Rafa Nadal (@RafaelNadal) July 11, 2021
ফেদেরারের মতোই স্প্যানিশ তারকা রাফায়েল নাদালও এবার জোকোকে শুভেচ্ছা বার্তা পাঠালেন। টুইটারে লিখেছেন, চমৎকার অর্জন। ২০টা গ্র্যান্ডস্ল্যাম বিরাট ব্যাপার। আমরা ৩জন এখন সমান এটাও দারুণ ব্যাপার।
২০০৮ সালে জোকো যেবার প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন ততদিনে বিশ্বটেনিসে ফেদেরারের একক দাপট চলছিলো। ১৩ টি গ্র্যান্ডস্ল্যাম ছিলো তার। সেসময় নাদালেরও ছিলো ৫টি গ্র্যান্ডস্ল্যাম। এই কয়েক বছরে ফেদেরারের দাপট কমেছে, নাদালকেও হটিয়ে র্যাংকিংয়ের শীর্ষ বাছাই এখন জোকোভিচ।
এবার তাদের সঙ্গে ট্রফিটাও সমান করে নিলেন তিনি। এ বছর ইউএস ওপেনে এই তিনজনের কেউ একজন ছাড়িয়ে যেতে পারবেন বাকি ২ জনকে।
ইত্তেফাক/এএএন/এএইচপি