আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে রাশিদা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামে তার বাপের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাশিদা পার্শ্ববর্তী চৈতনকান্দা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মাঈনুদ্দিনের স্ত্রী। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।