চট্টগ্রামে পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম অফিস

সাত মামলার পলাতক আসামি আবদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে কক্সবাজার জেলার মহেষখালী থানার মাতারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

গাড়ির ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী নিহত

নগরীর বহদ্দারহাট মোড়ে গতকাল শনিবার গাড়ির ধাক্কায় মো. আবু তাহের (৬০) নমের এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছে। রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় তাহের। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। নিহত তাহের নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার আবদুল গাফ্ফারের পুত্র।