হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের মৃত্যু

ভারতের সাবেক ক্রিকেটার যশপাল শার্মা মারা গেছেন। আজ মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

১৯৭৮ সালে একদিনের আন্ত্ররজাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো যশপাল শার্মার। ভারতের হয়ে ৩৭টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্ট খেলেছেন ৪২টি।

কপিল দেবের সঙ্গে যশপাল শার্মা

১৯৭৯ থেকে  ১৯৮৩ সাল পর্যন্ত ভারতের মিডল ওর্ডারের অন্যতম ভিত্তি ছিলেন যশপাল শার্মা। ভারতের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 

ইত্তেফাক/টিআর