চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪টি ওয়ান স্যুটার গান উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত গভীর রাতে ৫৯ বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
শনিবার বেলা সোয়া ১১টায় ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহউদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্তের মেইন পিলার ১৮৩/৪-এস-এর পার্শ্ববর্তী বাংলাদেশের ২০-২৫ গজ অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে মাটির নিচ থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ভারতের তৈরি ৪টি ওয়ান স্যুটার গান উদ্ধার করে।