ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৩০জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি’র
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্যারিসের ষেড়শ আহদিসমো এলাকার আট তলাবিশিষ্ট ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুন লাগে।
ভবনে কি কারণে আগুন লেগেছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।
আরো পড়ুন: সুপ্রিম কোর্টের রায়কে ‘গণতন্ত্রের জয়’ বললেন মমতা
আগুন নেভাতে দমকল বাহিনীর ২০০জন কর্মী কাজ করছেন। দমকল বাহিনীর ৩জন কর্মীও আগুনে আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ইত্তেফাক/এসআর