পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। এছাড়া কোন সামরিক আঘাতে এসব সক্ষমতা যেন ধ্বংস না হয় তা নিশ্চিত করতে কাজ করছে উত্তর কোরিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন কমিটির গোপনীয় প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
রয়টার্সের দাবি, জাতিসংঘের ১৫ সদস্যের ওই কমিটির প্রতিবেদন তারা এ তথ্য দেখেছে।
চলতি মাসের শেষ নাগাদ ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের
মধ্যে বৈঠকের কথা রয়েছে।
গত বছরের জুনে সিঙ্গাপুরে কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া সকল ধরণের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখবে।
এছাড়া ট্রাম্প জানায়, উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে দারুণ অগ্রগতি হয়েছে। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন কমিটির এমন প্রতিবেদন ট্রাম্পের মন্তব্যের পুরোপুরি উল্টো।
আরো পড়ুন: প্যারিসে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭
এছাড়া নিরাপত্তা পরিষদ কমিটি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংযোজন, সংরক্ষণ ও পরীক্ষার এলাকা ছড়িয়ে দেওয়ার প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি, আল-জাজিরা।
ইত্তেফাক/এসআর