কাহারোলে ব্যানার-পোস্টার উচ্ছেদে অভিযান

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে কাহারোল উপজেলায় কয়েকদিন ধরে ব্যানার-পোস্টার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ জানান, বিভিন্ন স্থানে লাগানো সব পোস্টার, তোরণ সরিয়ে ফেলতে চিঠি  দেওয়া হয়েছে।