প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির জেরে অটোতে বসেই নিজের গায়ে আগুন লাগিয়ে দিল ২৫ বছরের এক যুবক। রবিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দিল্লির জ্যোতিনগরে নিজের গায়ে আগুল লাগায় গাজিয়াবাদের বাসিন্দা শিবম। এ সময় অটোতে থাকা তার দুই সহযাত্রী অর্জুন (২৪) এবং ভগবান সিংহের (৬০) গায়েও আগুন লেগে যায়। ঘটনার পর তাদের উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করিয়েছে স্থানীয় পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, রবিবার রাত ৯টার দিকে অটোতে বসে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলছিল শিবম। কথা বলার এক পর্যায়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই জেরে নিজের হায়ে পেট্রোল ঢেলে আগুল লাগিয়ে দেয় শিবম। এই সময় একই অটোতে থাকা তার দুই সহযাত্রী অর্জুন এবং ভগবান সিংহের গায়েও আগুন লেগে যায়। অটোতে বসেই গায়ে আগুন লাগানোর সঙ্গে সঙ্গেই অটোচালক অটো রেখে দৌড়ে পালিয়ে যাওয়ায় আগুনের হাত থেকে রক্ষা পান তিনি।
এদিকে গায়ে আগুন লাগার ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় নিকটস্থ পুলিশ। ঘটনাস্থল থেকে তিন অগ্নিদগ্ধকে উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করে পুলিশ। জানা যায়, তিনজনের প্রত্যেকেই বেঁচে আছেন। গায়ে আগুনের ঘটনায় শিবমের শরীরের অনেকটা অংশ পুড়ে গেলেও বাকি দুইজন সামান্য আহত হয়েছেন।
আরও পড়ুন: চাকরি না পেয়ে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা
ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, 'অটোতে বসেই ফোনে কলকাতার বাসিন্দা এক মহিলার সঙ্গে কথা বলছিল শিবম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় সে'। তবে শিবমের এই কাজের পেছনের কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে দিল্লি পুলিশ।
ইত্তেফাক/জেডএইচডি