‘পাঁচ বছরে আরও গ্র্যান্ড স্ল্যাম জিতবে চীনারা’

আগামী পাঁচ বছরে অন্তত একজন চীনা খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতবেন বলে ভবিষ্যদ্বাণী করলেন চীনা গ্র্যান্ড স্ল্যাম জয়ী লি না। একটি একান্ত ভিডিওবার্তায় সাবেক অজি এবং ফরাসি ওপেন জয়ী তারকা বলেন, ‘আমি আশা করবো আগামী পাঁচ বছরে আরেকজন চীনা ছেলে কিংবা মেয়ে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতবে, শুধু ছোটরাই নয়।’ গেল ইউএস ওপেনে ছোটদের লড়াইয়ে শিরোপা জেতা চীনা টেনিস খেলোয়াড় ওয়াং জিয়ু বড়দের পরিসরেও সাফল্য ধরে রাখবেন বলে আশা করেন তিনি। তার মতে নারী টেনিস টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনাল শেনজেনে হলে তা চীনা খেলোয়াড়দের দারুণভাবে উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, ‘আমি মনে করি, শেনজেনে বড় প্রতিযোগিতার ফাইনাল হলে এটা ভক্তদের জন্য বেশ ভালো হবে। বড় খেলোয়াড়দের আপনি সামনাসামনি দেখতে পাবেন।’