ক্যাপসন নিউজ১

পায়ের মেটাটার্সাল হাড়ে চোট পেয়ে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। কিন্তু তাতে কি আর জন্মদিন উদযাপন থেমে থাকে? গতকাল নিজের ২৭তম জন্মদিনে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করেন যাতে অংশ নেন তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে ও দানি আলভেস। তবে এ উদযাপনের মাঝেই স্রষ্টার কাছে শীঘ্রই মাঠে ফেরার আকুতি ঝরে পড়লো ক্রাচে ভর করা পিএসজি তারকার কণ্ঠে।             -ওয়েবসাইট