ঢাকার অন্যান্য জায়গার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও বায়ুদূষণের শিকার হচ্ছে দিন দিন। হাজার হাজার ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষের পদচারণায় সকাল থেকে রাত পর্যন্ত মুখরিত থাকে পুরো ক্যাম্পাস, যার ফলে ক্যাম্পাসের চারদিকে খোলা প্যাকেটসহ বিভিন্ন ধরনের আবর্জনা দ্বারা এর পরিবেশ নোংরা হয়। প্রায় প্রতিদিনই দেখা যায় নির্ধারিত কর্মচারীদের ঝাড়ু দিতে। তবে পানি না দিয়ে ঝাড়ু দেওয়ার ফলে প্রচুর ধুলো-বালির মিশ্রণে বাতাস মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সম্প্রতি হাইকোর্ট কর্তৃক জারিকৃত নির্দেশে বলা হয়েছে যে, প্রতিদিন যেন পুরো ঢাকা শহরে দুইবার করে পানি ছিটানো হয়। তাই ঢাবি প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি যে, এই প্রিয় ক্যাম্পাসটিতে স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ বজায় রাখতে ঝাড়ু দেওয়ার আগে প্রয়োজনীয় স্থানগুলোতে পানি ছিটানো হোক।
মো. মাহবুবুর রহমান
শিক্ষার্থী, সলিমুল্লাহ মুসলিম হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়